দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন-১’-এ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএমসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুর জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। নির্বাচন ও গণভোট যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়— সে লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা ও প্রযোজ্য আইন-বিধি অনুসরণ করে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, এ ক্ষেত্রে সকল সরকারি দপ্তরের সমন্বিত সহযোগিতা, জনপ্রতিনিধিদের সহায়তা এবং সাধারণ জনগণের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই সম্মিলিতভাবে কাজ করলে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, যানজট নিরসন ও নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার 




















