ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

“দক্ষতা ছাড়া প্রবাসে সফলতা সম্ভব নয়”: জেলা প্রশাসক ফৌজিয়া খান

blank

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেছেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো রেমিট্যান্স। কিন্তু অনেক প্রবাসী দক্ষতা ও ভাষাজ্ঞানের অভাবে বিদেশে কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেন না। দক্ষতা ও ভাষাজ্ঞান অর্জনই প্রবাস জীবনের সাফল্যের মূলভিত্তি তৈরি করে।

শনিবার (৮ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে “তারুণ্যের উৎসব” উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এবং ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ — এই স্লোগানে বিদেশগমনেচ্ছু প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে উৎসবটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, “সরকারি উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বিদেশগমনেচ্ছু কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তরুণ-তরুণীরা দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন। এই সুযোগ সবাইকে গ্রহণ করা উচিত।”

অনুষ্ঠানে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।

তারুণ্যের উৎসবে প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতায় ছয়জন প্রশিক্ষণার্থী বিজয়ী হন। জেলা প্রশাসক ফৌজিয়া খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে, ডিসি ফৌজিয়া খান বিদেশগমনেচ্ছু কর্মীদের তিন দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের বিভিন্ন সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

blank

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

“দক্ষতা ছাড়া প্রবাসে সফলতা সম্ভব নয়”: জেলা প্রশাসক ফৌজিয়া খান

প্রকাশের সময় : ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫