ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, মঙ্গলবার থেকে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

blank

ঘন কুয়াশায় আচ্ছন্ন সারাদেশে টানা কয়েক দিন ধরেই সূর্যের দেখা মিলছে না। শীতল হয়ে আছে মাটি। পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে জনজীবন। 

গত তিন দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং গতকালও অন্তত সাতটি জেলা এই শীতের কবলে ছিল। বৈরী আবহাওয়ার সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী।

এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর নতুন করে শীতের আরও তীব্র হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও ৬ জানুয়ারি সকাল থেকে আবারও শীতের প্রকোপ বাড়তে পারে। কোথাও কোথাও দেখা দিতে পারে তীব্র শৈত্যপ্রবাহ।

আবহাওয়াবিদদের আশঙ্কা, জানুয়ারি মাসে দেশের কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে, যা চলতি শীত মৌসুমের সবচেয়ে শীতল পরিস্থিতি তৈরি করবে।

আজ শনিবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, চলতি শীত মৌসুমে দেশে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দুই থেকে তিনটি হবে মৃদু থেকে মাঝারি মাত্রার, যেখানে তাপমাত্রা থাকবে ১০ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অপরদিকে, এক থেকে দুটি শৈত্যপ্রবাহ মাঝারি থেকে তীব্র আকার ধারণ করতে পারে, যেখানে তাপমাত্রা ৬ ডিগ্রি থেকে নেমে ৪ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে।

এদিকে, যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল শুক্রবার সেখানে তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস, আর তার আগের দিন বৃহস্পতিবার ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি।

শীত ও ঘন কুয়াশার প্রভাবে সারা দেশে যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পথঘাট ঢেকে যাচ্ছে কুয়াশার চাদরে, ফলে সড়ক, নৌ ও আকাশপথে তৈরি হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি।

আজ শনিবার মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও এই শৈত্যপ্রবাহ সাময়িকভাবে প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, মঙ্গলবার থেকে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

প্রকাশের সময় : ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬