ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়দের জন্য চিকিৎসা ব্যবস্থা

blank

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে এবং ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহরন্দ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ হাজারো রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।

ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ ডা. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড্যাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল। এছাড়া উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি এবিএম মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. জহিরুল ইসলাম এবং আহরন্দ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।’

বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজন রোগী বলেন, এ ধরনের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কর্মসূচি অসহায় ও দরিদ্র মানুষের জন্য অত্যন্ত সহায়ক। তারা বলেন, দূরে না গিয়ে নিজ এলাকায় দক্ষ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন এবং এমন উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান।

জনপ্রিয় খবর
blank

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে রেজিস্ট্রারসহ একাধিক প্রশাসনিক দপ্তরে তালা, স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয় 

তারেক রহমানের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়দের জন্য চিকিৎসা ব্যবস্থা

প্রকাশের সময় : ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬