ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারুণ্যের উৎসব উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার অভিযান

blank

আসন্ন তারুণ্যের উৎসব উপলক্ষে কিশোরগঞ্জে খেলার মাঠে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বটতলা মোড় থেকে র‍্যালি শুরু হয়ে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসক ফৌজিয়া খান নেতৃত্বে মাঠে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তিনি বলেন, “ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এখনই আমাদের সচেতন হতে হবে। সবাই যদি ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে, তাহলে শহর হবে পরিষ্কার এবং ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা আমীর আলমগীর হোসেন তালুকদার, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিলু এবং পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মোমিন ভূইয়া প্রমুখ।

বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু উৎসবের জন্য নয়, বরং প্রতিদিনের অভ্যাস হওয়া উচিত। তরুণ প্রজন্মকেই এ বিষয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

blank

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

তারুণ্যের উৎসব উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার অভিযান

প্রকাশের সময় : ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫