ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই সাফল্য সম্ভব নয়

blank

স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে নাটোরের গুরুদাসপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় চলনবিল প্রেস ক্লাবে সভাটির আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘তামাকের ক্ষতিকর প্রভাব শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করছে। জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সুশীল সমাজকে একযোগে কাজ করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে চলনবিল প্রেস ক্লাবের সভাপতি এম এম আলী আক্কাস বলেন, ‘তামাক নিয়ন্ত্রণে গণসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তামাকবিরোধী কার্যক্রমে সাংবাদিকদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।’

সভাপতির বক্তব্যে বিডিএসসি’র সভাপতি এ এইচ এম একরামুল হক খোকন বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি তামাকমুক্ত সমাজ গড়তে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চলনবিল প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ এমদাদুল হক মোল্লা এবং প্রগতি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রুখসানা আক্তার লিপি। তারা তামাক নিয়ন্ত্রণে নারীর ভূমিকা ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন বিডিএসসি’র নির্বাহী পরিচালক এসএম মজিবুর রহমান মজনু। বক্তারা সকলেই তামাক নিয়ন্ত্রণে সমন্বিত ও টেকসই উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি স্বাস্থ্যকর সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই সাফল্য সম্ভব নয়

প্রকাশের সময় : ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫