ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
জমি নিয়ে বিরোধ

তাড়াশে পরিকল্পিত হামলায় আহত ৪, আশঙ্কাজনক ১

blank

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে সংঘটিত এক পরিকল্পিত হামলায় চারজন গুরুতর আহত হয়েছেন। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় ভুক্তভোগীদের। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে তাড়াশ উপজেলার আড়ংগাইল মৌজায় ঘটনাটি ঘটে। আহতরা হলেন— মোঃ ফেরদৌস আলী (৩৫), তার ভাই মোঃ ফরহাদ আলী (৩০), মোঃ আস্তাহার আলী (৫০) ও মোঃ আছের আলী (৪৬)। গুরুতর আহত মোঃ ফরহাদ আলী বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী মোঃ ফেরদৌস আলী জানান, তার পিতা মৃত ফজলুর রহমান ও মাতা মোছাঃ ফিরোজা খাতুনের নামে দলিলকৃত মোট ১৮৮ শতাংশ জমি তিনি ওয়ারিশসূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। উক্ত জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং বিষয়টি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

blank

তিনি আরও জানান, ঘটনার দিন নিজ জমিতে প্রায় ১০ হাজার টাকার চারা রোপণ করছিলেন। এ সময় মোঃ জনাব আলী, মোঃ রবিউল, মোঃ সাইদুর ও মোঃ মোন্নাফসহ অজ্ঞাতনামা আরও ৫–৭ জন পূর্বপরিকল্পিতভাবে হাঁসুয়া, লোহার রড, লোহার পাইপ, বাঁশের লাঠি ও কাঠের বাটামসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে কাজ করতে বাধা দেয়। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

একপর্যায়ে মোঃ জনাব আলী হাঁসুয়া দিয়ে মোঃ ফরহাদ আলীর মাথার বাম পাশে কোপ মেরে গুরুতর জখম করে। এছাড়া, লোহার রড ও অন্যান্য অস্ত্র দিয়ে ফেরদৌস আলীসহ অপর আহতদের এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

আহতদের চিৎকারে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা ভয়ভীতি ও হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফরহাদ আলীর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ফেরদৌস আলী তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

জমি নিয়ে বিরোধ

তাড়াশে পরিকল্পিত হামলায় আহত ৪, আশঙ্কাজনক ১

প্রকাশের সময় : ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬