ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াশে নিলামকৃত ৭৪ বিঘার পুকুর হস্তান্তর

blank

সিরাজগঞ্জের তাড়াশে ন্যাশনাল ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ শাখার কাছে দায়বদ্ধ ৭৪ বিঘা আয়তনের একটি পুকুর নিলামে বিক্রির পর প্রশাসনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ক্রেতার কাছে দখল হস্তান্তর করা হয়েছে।

রোববার (তারিখ) দুপুরে তাড়াশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হাসানের উপস্থিতিতে ন্যাশনাল ব্যাংক পিএলসি কর্তৃপক্ষ নিলামে ক্রয়কারীকে পুকুরটির দখল বুঝিয়ে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক সোহেল রানা, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী, তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, তাড়াশ থানা পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ব্যাংক সূত্রে জানা গেছে, ঋণ আদায়ের আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাংকের কাছে দায়বদ্ধ ওই ৭৪ বিঘা আয়তনের পুকুরটি নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। পরবর্তীতে প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নিলামে ক্রয়কারীকে সম্পত্তিটির দখল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

দখল হস্তান্তরের পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

জনপ্রিয় খবর
blank

সিংড়ায় শিক্ষক দম্পতির মেয়ে অদ্রির অভাবনীয় সাফল্য: ১১৮৬ নম্বর পেয়ে কেন্দ্রে সেরা

তাড়াশে নিলামকৃত ৭৪ বিঘার পুকুর হস্তান্তর

প্রকাশের সময় : ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬