ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৮

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • 156
blank

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ওভারব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস ও ফলবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পদ্মা সেতুর উদ্দেশ্যে যাওয়ার পথে একটি ফলবাহী ট্রাককে পেছন থেকে আসা যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। এছাড়া বাসে থাকা আরও পাঁচ থেকে ছয়জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাঁসাড়া হাইওয়ে পুলিশের সহায়তায় উল্টে যাওয়া ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

জনপ্রিয় খবর
blank

মহাদেবপুরে ১০০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৮

প্রকাশের সময় : ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬