ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা–নারায়ণগঞ্জ রুটে রেলওয়ের নতুন স্বস্তি: ৬০০ টাকায় মাসজুড়ে যত খুশি ভ্রমণ

blank

ঢাকা–নারায়ণগঞ্জ রুটের নিয়মিত যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর এনেছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিদিনের টিকিট কাটার ঝামেলা এবং অতিরিক্ত ভাড়া কমাতে চালু করা হয়েছে মাত্র ৬০০ টাকার বিশেষ মাসিক টিকিট। এই টিকিটটি হাতে থাকলে এক মাসে যতবার ইচ্ছা কমলাপুর থেকে নারায়ণগঞ্জ—উভয় দিকেই যাতায়াত করা যাবে।

বর্তমানে একবার ট্রেনে যেতে লাগে ২০ টাকা। প্রতিদিন অফিস–আদালতগামী যাত্রীর যাওয়া–আসায় খরচ পড়ে ৪০ টাকা। মাস শেষে দাঁড়ায় ঠিক ৬০০ টাকা। অন্যদিকে বাসে একই পথে যাতায়াত করতে একজন যাত্রীর মাসে খরচ হয় প্রায় তিন হাজার টাকা। অর্থাৎ রেলের এই মাসিক টিকিট যাত্রীদের খরচ কয়েকগুণ কমিয়ে দিচ্ছে, যা অনেকের জন্য একটি বড় আর্থিক স্বস্তি।

তবে গুরুত্বপূর্ণ এই সুবিধার কথা অনেক যাত্রীই এখনো জানেন না। ফলে প্রতিদিনই আলাদা টিকিট কাটতে হচ্ছে বহু মানুষকে।
চাষাড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার কামরুল ইসলাম জানান, এখন পর্যন্ত প্রায় ৮০ থেকে ৯০ জন যাত্রী মাসিক টিকিট গ্রহণ করেছেন। তিনি বলেন, “এই তথ্যটি আরও ছড়িয়ে পড়লে যাত্রী সংখ্যা দ্রুত বাড়বে।”

রেলওয়ের এই উদ্যোগ শুধু খরচ কমানোই নয়, নিয়মিত যাত্রীদের সময় বাঁচানো ও ভোগান্তি কমাতেও বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় খবর
blank

পুসানের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আঁচল, সাধারণ সম্পাদক আজিজুল

ঢাকা–নারায়ণগঞ্জ রুটে রেলওয়ের নতুন স্বস্তি: ৬০০ টাকায় মাসজুড়ে যত খুশি ভ্রমণ

প্রকাশের সময় : ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫