ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা কলেজ প্রাণী ও পরিবেশ সেবা সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

blank

ঢাকা কলেজ প্রাণী ও পরিবেশ সেবা সংস্থা নামক সংগঠনের উদ্যোগে বাগান পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কলেজের সেন্ট্রাল ফিল্ড ও নর্থ হলের সামনে বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসের অব্যবহৃত ও আগাছায় ভরা জায়গাগুলো পরিষ্কার করা হয় এবং সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এ সময় সংগঠনটির সভাপতি রিফাত হোসেন বলেন, “এ সেবা সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য হলো ক্যাম্পাসের প্রাণী ও পরিবেশ নিয়ে কাজ করা। ক্যাম্পাসে অধিক পরিমাণ প্রাণী থাকলে তা ক্যাম্পাসের বাইরে স্থানান্তর করা এবং বাকিগুলোকে ভ্যাকসিনেশন এর আওতায় আনা এবং হলগুলোকে বাসযোগ্য করে তোলা। সেই লক্ষ্যে পরিবেশ উন্নয়নে আজকে উত্তর ছাত্রাবাসের সামনে বাগান পরিষ্কার ও বৃক্ষরোপণ করা হয়েছে। এ কর্মসূচি পালন করতে পেরে আমরা আনন্দিত।”

সাধারণ সম্পাদক রাসেল বলেন, “এমন কাজ আমরা অব্যাহত রাখতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। ক্যাম্পাসের পরিবেশের মান উন্নয়ন ও প্রাণীদের সুরক্ষায় আমরা সবসময় কাজ করে যাবো। ইনশাআল্লাহ!”

এ সময় সংগঠনটির উপদেষ্টা আনিসুর রহমান, সভাপতি রিফাত হোসেন, সাধারণ সম্পাদক রাসেল, অর্থ সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক শাহরিয়ার ইব্রাহিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

ঢাকা কলেজ প্রাণী ও পরিবেশ সেবা সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের সময় : ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬