ঢাকা রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা কলেজে নর্থ বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

blank

দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা কলেজে অধ্যয়নরত উত্তরবঙ্গের শিক্ষার্থীদের সংগঠন ‘নর্থ বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস সবুর এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান। মাহফিলে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রাশেদুল ইসলাম রাশেদ, মো. আসাদুল ইসলাম, দেলোয়ার হোসেন রাসেল, মিলন মাহমুদ, আরিফুল ইসলাম আরিফ, মাহমুদুল হাসান, মোজাম্মেল পারভেজ ও মইনুদ্দিন সোহান। এছাড়া আরও উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গলের সমন্বয়ক আনিসুর রহমান, রাজশাহী বিভাগীয় সহ-সমন্বয়ক শফিকুল ইসলাম এবং রংপুর বিভাগীয় সহ-সমন্বয়ক মেহেদী হাসান সজল।

শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে উপদেষ্টা দেলোয়ার হোসেন রাসেল পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একইসঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি।

blank

সংগঠনের আরেক উপদেষ্টা মিলন মাহমুদ বলেন, “শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে সবসময় অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আসছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। উত্তরবঙ্গকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।”

অনুষ্ঠানে নর্থ বেঙ্গলের সমন্বয়ক আনিসুর রহমান বলেন, “ঢাকায় অধ্যয়নরত উত্তরবঙ্গের অসচ্ছল ও নানা সমস্যায় জর্জরিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “এই শহরে পড়তে আসা শিক্ষার্থীদের যেকোনো সংকট মোকাবিলায় নর্থ বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সবসময় ছায়ার মতো পাশে থাকবে। উত্তরবঙ্গের অবহেলিত জনপদকে এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের সম্মিলিত কল্যাণে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব।”

blank

দীর্ঘ ১১ বছর আত্মগোপনে, অবশেষে পুলিশের জালে গ্রেফতার ডাকাতি মামলার আসামি

ঢাকা কলেজে নর্থ বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬