বড়াইগ্রাম উপজেলা সমিতি,ঢাকা’র উদ্যোগে বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি) ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সিনিঃ সহ সভাপতি সাহেন আলী মিঠুর সভাপতিত্বে মিরপুর সিটিমহল রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনষ্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড.মোঃ আব্দুস সাত্তার ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রেডিট রেটিং এসোসিয়েশনের সভাপতি আব্দুল মান্নান, নাটোর জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মুনজুর আলম, গণমাধ্যম কর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব এম এ রশিদ, সিনিঃসহসভাপতি ডমিনিক দিলু পিরিচ,সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক ও ইফতার মাহফিল উপকমিটির আহবায়ক দুলাল উদ্দিন ভুঁইয়া, বড়াইগ্রাম থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রনেতা শামসুল আলম রনি, নাটোর জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নূর কচি, বিআরডিবির সভাপতি জামাল উদ্দিন আলী, নৌবাহিনীর সাবেক কর্মকর্তা আবু সালেক মোঃ মুসা প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন জোয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী, মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ আলীম, বড়াইগ্রাম উপজেলা সমিতির সাবেক সভাপতি ডা.মোঃ আব্দুল গণি, সাবেক সাধারণ সম্পাদক ও সিনিঃ সহ সভাপতি সিরাজুল ইসলাম নান্নু, নাটোর জেলা সমিতির সহ সভাপতি আব্দুস সামাদ মোল্লা, নাটোর- নলডাঙ্গা উপজেলা সমিতির সভাপতি মোফাখখারুল ইসলাম, ইফতার মাহফিল উপকমিটির সদস্য সচিব ও সমিতির সাংগঠনিক সম্পাদক রিমন মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে একুশে পদক জয়ী অধ্যাপক ড.মোঃ আব্দুস সাত্তারকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বড়াইগ্রাম উপজেলা সমিতির পক্ষ থেকে তার এই পদক প্রাপ্তিতে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
ঢাকায় অবস্থানরত বড়াইগ্রাম উপজেলার ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সরকারি বেসরকারি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হক খোকন।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক চলনবিল প্রবাহ। অনুষ্ঠানটি দৈনিক চলনবিল প্রবাহের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

স্টাফ রিপোর্টার 













