ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প, কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী, আতঙ্কে মানুষজন রাস্তায়

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • 153
blank

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

জনপ্রিয় খবর
blank

নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূ কানিজ ফাতিমার মর্মান্তিক মৃত্যু

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প, কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী, আতঙ্কে মানুষজন রাস্তায়

প্রকাশের সময় : ১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫