ঢাকায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বুধবার (৩১ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে তাদের দেখা হয়।
পাকিস্তানের একটি সংবাদমাধ্যম জানায়, সাক্ষাতকালে তারা করমর্দন করেন এবং কুশল বিনিময় করেন।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ৮০ বছর বয়সে মারা যান। জাতীয় পতাকা মোড়ানো গাড়িতে করে তার মরদেহ ঢাকায় নিয়ে যাওয়ার সময় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং হাজার হাজার নিরাপত্তাকর্মী রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন।
পাকিস্তানের সাদিক এবং ভারতের জয়শঙ্করসহ বিশ্বনেতারাও তার জানাজা-আয়োজনে যোগ দিতে ঢাকায় আসেন।
২০২৫ সালের মে মাসে পাকিস্তান ও ভারত একটি সংক্ষিপ্ত কিন্তু তীব্র সংঘর্ষে লিপ্ত হওয়ার পর এই প্রথম নেতৃত্ব পর্যায়ে এই ধরনের সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।

অনলাইন ডেস্ক 
























