ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শ্বেতপত্র প্রকাশ

blank

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শ্বেতপত্র আজ সোমবার (৫ জানুয়ারি) ওয়েবসাইটে (ptd.gov.bd) প্রকাশ করা হয়েছে। 

বিগত ১৫ বছর ডাক ও টেলিযোগাযোগ বিভাগে (পিটিডি) সংঘটিত দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত বিষয়সমূহ পর্যালোচনা ও বিশ্লেষণের লক্ষ্যে গঠিত টাস্ক ফোর্স দীর্ঘ অনুসন্ধান ও পর্যালোচনার পর প্রস্তুতকৃত শ্বেতপত্রটি চূড়ান্তভাবে দাখিল করে।

শ্বেতপত্রে গত দেড় দশকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন কার্যক্রমে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা ও কাঠামোগত সমস্যার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে গত ২১ এপ্রিল ২০২৫ তারিখে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য এই টাস্কফোর্স গঠন করা হয়। এই টাস্কফোর্স গঠনের মূল উদ্দেশ্য ছিলো ডাক ও টেলিযোগাযোগ খাতে বিগত ১৫ বছরে দুর্নীতি ও অনিয়ম বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন করা।

সরকার আশা করে, এই শ্বেতপত্র টেলিযোগাযোগ খাতে প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি প্রতিরোধ এবং জনবান্ধব সেবা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

জনপ্রিয় খবর
blank

বরিশালে ‘মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শ্বেতপত্র প্রকাশ

প্রকাশের সময় : ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬