ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রলিং নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী বুবলী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • 111
blank

অভিনয় শিল্পীদেরকে প্রায় সময়ই সোশ্যাল মিডিয়ায় ট্রলিংয়ের শিকার হতে হয়। এর মধ্যে সবচেয়ে বেশি বুলিং এর শিকার হন নারী তারকারা। 

এবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।

সম্প্রতি একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুবলী বলেন, আমার কাছে খুব দুঃখ লাগে যে ইদানিং মেয়েরা মেয়েদেরকে বেশি ট্রলিং করে। বলতে বাধ্য হচ্ছি অনেক হিজাব পরা নারী আছেন তারাও অন্যের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন। আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা। কারণ, আমাদের ইসলামে গিবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে গণ্য করা হয়।

সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা কামনা করে বুবলী আরও বলেন, শিল্পীদের দেশের বাইরে ছোট করা হচ্ছে। এসব কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি, দেশের সাইবার ক্রাইম বিভাগের দ্রুত এই বিষয়গুলোতে আইনানুগ ব্যবস্থা নেয়া উচিত।

জনপ্রিয় খবর
blank

এমএসিপিএম : যেখানে একসাথে পড়েন সামরিক, পুলিশ, আইনজীবী ও কর্পোরেট কর্মকর্তারা

ট্রলিং নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী বুবলী

প্রকাশের সময় : ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬