ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেম্পোর ধাক্কায় ভেঙে পড়ল পর্যটক এক্সপ্রেসের বগির দরজা

blank

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী রেলগেট এলাকায় একটি টেম্পোর সঙ্গে ধাক্কায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের একটি যাত্রীবাহী বগির দরজার অংশ ভেঙে মাটিতে পড়ে গেছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে সূত্র জানায়, গোমদণ্ডী স্টেশন ও বুড়িপুকুর পাড় এলাকার মাঝামাঝি রেললাইনের পাশে টেম্পোটি দাঁড়িয়ে ছিল। দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান অতিক্রম করার সময় টেম্পোটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের একটি বগির দরজার অংশ ভেঙে মাটিতে পড়ে যায়।

গোমদণ্ডী রেলস্টেশনের স্টেশনমাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান, দুর্ঘটনার পর ভেঙে যাওয়া দরজার অংশটি রেলওয়ের হেফাজতে নেওয়া হয়েছে। টেম্পোটিও জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সময় টেম্পোটিতে চালক বা কোনো যাত্রী ছিলেন না।

পটিয়া স্টেশনের সহকারী মাস্টার তন্ময় চৌধুরী জানান, ধাক্কার পর ট্রেনটি দুপুর ১টার দিকে পটিয়া স্টেশনে এসে থামে। সেখানে প্রায় ১৫ মিনিট দাঁড় করিয়ে ক্ষতিগ্রস্ত দরজাটি মেরামত করা হয়।

মেরামতের কাজ শেষ হলে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আবার কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

প্রকাশের সময় : ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২৬