ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টানা ৪৬ দিন ছুটি থাকবে দেশের সব মাদ্রাসা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • 47
blank

টানা দেড় মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদ্রাসা। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর এই ছুটি থেকেই শুরু হবে মাদ্রাসায় টানা ৪৬ দিনের ছুটি। 

গত ২০ জানুয়ারি প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

ছুটির বিশ্লেষণ অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার। এরপর ১৫ ফেব্রুয়ারি মাদ্রাসায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাসের ছুটি। এরপর একে একে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শব-ই-কদর, ২০ মার্চ জুমাতুল বিদা, ২১ মার্চ ঈদ-উল-ফিতর, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৭-২৮ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার। তাই মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৯ মার্চ।

উল্লেখ্য,  দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দিন ছুটি থাকবে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। এই ছুটি চলবে আগামী ২৪ মে থেকে ১১ জুন।

জনপ্রিয় খবর
blank

নলডাঙ্গাকে ‘মডেল পৌরসভা’ গড়ার প্রত্যয় মেয়র প্রার্থী এ্যাড. জাহিদের

টানা ৪৬ দিন ছুটি থাকবে দেশের সব মাদ্রাসা

প্রকাশের সময় : ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬