ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেদারল্যান্ডসকে বিদায় করল মরক্কো

blank

স্পোর্টস ডেস্ক:

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটেও মেলেনি ম্যাচের নিষ্পত্তি। শেষ পর্যন্ত টাইব্রেকারের রুদ্ধশ্বাস লড়াইয়ে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে মরক্কো।

মেক্সিকোর মন্টেরেতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই নেদারল্যান্ডসকে চাপে রাখে মরক্কো। আশরাফ হাকিমির নেতৃত্বে একের পর এক আক্রমণ হলেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি বাড়ায় নেদারল্যান্ডস। ৭২তম মিনিটে বদলি খেলোয়াড় ওউত ওয়েঘর্স্টের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে কোডি গাকপো গোল করে ডাচদের ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

গোল হজমের পর মরক্কো আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ম্যাচ যখন নেদারল্যান্ডসের জয়ের দিকেই এগোচ্ছিল, তখন ৯০তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে সমতা ফেরান ডিফেন্ডার ইসা দিওপ। মরক্কোর জার্সিতে এটি ছিল তাঁর প্রথম আন্তর্জাতিক গোল।

অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

টাইব্রেকারে নেদারল্যান্ডসের জাস্টিন ক্লুইভার্ট, কুইন্টেন টিম্বার ও ক্রিসেনসিও সামারভিল পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। অন্যদিকে মরক্কোর এল আইনাউই ও আশরাফ হাকিমি শট মিস করলেও সুফিয়ান রাহিমি, চেমসেদিন তালবি এবং ইসমাইল সাইবারি সফলভাবে স্পট কিক থেকে গোল করে দলকে ৩-২ ব্যবধানে স্মরণীয় জয় এনে দেন।

এই জয়ে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নেদারল্যান্ডসকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল মরক্কো।

জনপ্রিয় খবর
blank

সিংড়ায় শিক্ষক দম্পতির মেয়ে অদ্রির অভাবনীয় সাফল্য: ১১৮৬ নম্বর পেয়ে কেন্দ্রে সেরা

নেদারল্যান্ডসকে বিদায় করল মরক্কো

প্রকাশের সময় : ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬