ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝুঁকিপূর্ণ ব্রিজে দুর্ঘটনার আশঙ্কা, দ্রুত পুনর্নির্মাণের দাবি

blank

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৫নং বুরুদিয়া ইউনিয়নের ১নং আলমদী ওয়ার্ডের মোল্লাদি ব্রিজটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারহীন এই ব্রিজ দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

এ ব্রিজটি পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন, বুরুদিয়া ইউনিয়ন ও এগারসিন্দুর ইউনিয়নের মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ। স্থানীয়ভাবে এটি ‘পাকুন্দিয়া টু বটতলা বাইপাস সড়ক’ নামে পরিচিত।

এলাকাবাসীর অভিযোগ, ব্রিজটির কাঠামো ভেঙে পড়ার উপক্রম হলেও প্রশাসন ও জনপ্রতিনিধিরা বিষয়টি দীর্ঘদিন ধরে অবহেলা করছেন। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান বলেন, “এই ব্রিজের বিষয়ে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা উপজেলা প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বললেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বড় দুর্ঘটনা ঘটার আগে ব্রিজটি দ্রুত পুনর্নির্মাণ করা জরুরি।”

স্থানীয়রা দ্রুত মোল্লাদি ব্রিজের পুনর্নির্মাণ কাজ শুরু করার জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

জনপ্রিয় খবর
blank

ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত নেতাকর্মীদের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে সমর্থন

ঝুঁকিপূর্ণ ব্রিজে দুর্ঘটনার আশঙ্কা, দ্রুত পুনর্নির্মাণের দাবি

প্রকাশের সময় : ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫