ঢাকা রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানি সাশ্রয়ে নতুন সময়সূচি: অফিস ও ব্যাংক চারটা পর্যন্ত, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

blank

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় আজ রোববার থেকে দেশে সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি কার্যকর হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে অফিসের স্বাভাবিক সময় ছিল বিকেল ৫টা পর্যন্ত।

শনিবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, রোববার থেকে বৃহস্পতিবার এই নতুন সূচি মেনে চলবে সব অফিস। তবে শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে। জনগুরুত্বপূর্ণ জরুরি সেবাসমূহ এই নিয়মের আওতামুক্ত থাকবে এবং আদালত পরিচালনার সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। এখন থেকে জরুরি সেবা ছাড়া সব ধরনের বিপণিবিতান, মার্কেট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অফিস ভবন প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে।

একই সঙ্গে ব্যাংকিং খাতেও পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। আজ থেকে তফসিলি ব্যাংকগুলোতে লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। তবে অর্থনীতির গতি সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা এবং বুথগুলো আগের মতোই ২৪ ঘণ্টা খোলা থাকবে।

blank

দীর্ঘ ১১ বছর আত্মগোপনে, অবশেষে পুলিশের জালে গ্রেফতার ডাকাতি মামলার আসামি

জ্বালানি সাশ্রয়ে নতুন সময়সূচি: অফিস ও ব্যাংক চারটা পর্যন্ত, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

প্রকাশের সময় : ১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬