ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর ও বিজয়নগর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ জুনায়েদ হাসান-এর উদ্যোগে নিদারাবাদ, হরষপুর স্কুল মাঠে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ ক্যাম্পে এলাকার সাধারণ রোগীকে বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

চিকিৎসা নিতে এসে সাধারণ মানুষ উচ্ছ্বাসের সাথে জানান, গ্রামের মানুষের দোরগোড়ায় এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
আয়োজকরা জানান, এলাকার জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

তানভীর ভুইয়া, বিজয়নগর 



















