প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে কলাপাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে এক আনন্দ মিছিল বের করা হয়। কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদারের নেতৃত্বে অনুষ্ঠিত এই আনন্দ মিছিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন,পৌর বিএনপির সভাপতি গাজী মোঃফারুক,সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি প্রমুখ। সন্ধ্যায় পৌর শহর প্রদক্ষিণ করে মিছিলটি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। আনন্দ মিছিলে কলাপাড়া উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল ও ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় কলাপাড়া বিএনপির আনন্দ মিছিল
-
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি - প্রকাশের সময় : ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- 91
জনপ্রিয় খবর






















