ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

blank

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি বিষয়ে অবহিত করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় সচিবালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ সহ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি বিষয়ে এ প্রেস ব্রিফিং ডাকা হয়েছে।

জানা যায়, অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিবাদী শক্তি দমনের লক্ষ্যে গত ১৩ ডিসেম্বর থেকে সারা দেশে যৌথবাহিনীর নেতৃত্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গত সাত দিনে এ অভিযানে মোট ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।

এর আগে, গতকাল শনিবার রাজধানীর শাহবাগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ এতে অংশ নেন।

সমাবেশে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না হলে শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশের সময় : ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫