ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠন করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 128
blank

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর  ডা. শফিকুর রহমান বলেছেন, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ছায়া মন্ত্রিসভা গঠন করবে, যা সরকারের সিদ্ধান্তগুলো জনস্বার্থে পর্যালোচনা ও প্রয়োজনে গঠনমূলকভাবে চ্যালেঞ্জ জানাবে।

মঙ্গলবার জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্র কোনো একদিনের বিষয় নয়; এটি একটি চলমান প্রক্রিয়া। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তারা জনগণের স্বার্থে একমত হয়ে কাজ করবে, আবার প্রয়োজন হলে দৃঢ় অবস্থান নেবে।

তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচন ও গণভোটে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, যা সংস্কারের স্পষ্ট বার্তা বহন করে। এই পরিবর্তনের পেছনে তরুণ প্রজন্মের সাহস ও ত্যাগের কথা বিশেষভাবে স্মরণ করেন তিনি।

জামায়াতের আমির আরও বলেন, ক্ষমতা কোনো বিশেষ সুবিধা নয়, বরং এটি একটি আমানত। নেতাদের স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে হবে। তিনি নতুন সরকারের প্রতি সংস্কার বাস্তবায়ন ও জনমতের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।

সবশেষে তিনি বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকার, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা এবং শান্তিপূর্ণ আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে জামায়াত অঙ্গীকারবদ্ধ।

জনপ্রিয় খবর
blank

সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকীতে জাসদের স্মরণসভা অনুষ্ঠিত

জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠন করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

প্রকাশের সময় : ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬