ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই: তারেক রহমান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 136
blank

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়। কারণ এই দেশের প্রকৃত মালিক জনগণ। জনগণের সহযোগিতা ছাড়া কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। তবে এবার সেই হারানো অধিকার প্রয়োগের সময় এসেছে। জনপ্রতিনিধি নির্বাচনের পাশাপাশি দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে।

বিএনপির চেয়ারম্যান বলেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, এটি দেশ পুনর্গঠনের নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে দেশের মানুষ হারানো দিনের অধিকার ফিরে পাবে।

সরকার গঠন করা হলে যত দ্রুত সম্ভব এই এলাকার বিমানবন্দর চালু করা হবে বলে প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

জনপ্রিয় খবর
blank

সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকীতে জাসদের স্মরণসভা অনুষ্ঠিত

জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই: তারেক রহমান

প্রকাশের সময় : ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬