ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • 191
blank

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেছেন, ‘আগামী ৬ জানুয়ারিতেই জকসু নির্বাচন হবে। আমাদের শিক্ষকদের পক্ষ থেকে যতটুকু করণীয় আছে, তার সবটুকু করব ইনশাআল্লাহ।’

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেল ৩টায় শিক্ষক সমিতি কার্যালয়ে জকসু নির্বাচন ও সাম্প্রতিক ইস্যু নিয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রইছ উদ্দীন বলেন, ‘জকসু নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন। এখানে যেই নির্বাচিত হয়ে আসুক, সেই হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ইতিহাস। সে আমাদেরই প্রতিনিধিত্ব করবে।’

এর আগে, মঙ্গলবার সকালে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে নির্ধারিত জকসু নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়। এ সিদ্ধান্তের পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন চালুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক দফা আলোচনার পর বিশেষ সিন্ডিকেট সভার মাধ্যমে নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করে।

blank

ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে নৌকা বাইচ

জকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

প্রকাশের সময় : ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬