ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরবিদায় বেগম খালেদা জিয়া

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • 73
blank

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ৬টার দিকে তাঁকে ফোন করে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, তারেক রহমান শুধু জানান—‘আম্মা আর নেই।’

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, আজ সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে।

দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। মুক্তি পাওয়ার পর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। সে সময় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বয়সজনিত দুর্বলতা ও দীর্ঘদিনের রোগভোগে তিনি ক্রমেই নিস্তেজ হয়ে পড়েন। প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করতে হতো।

সর্বশেষ গত ২৩ নভেম্বর গুরুতর অবস্থায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক মাসেরও বেশি সময় সেখানে চিকিৎসাধীন থাকার পর এবার আর তিনি চিকিৎসায় সাড়া দিতে পারেননি। ‘দেশনেত্রী’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া চিরবিদায় নিলেন তার প্রিয় দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

চিরবিদায় বেগম খালেদা জিয়া

প্রকাশের সময় : ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫