ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

blank

পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ১ কেজি ৮০০ গ্রাম শুকনা গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৬টার দিকে চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ বাজার এলাকায় মা সুপার মার্কেট সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চাটমোহর উপজেলার সমাজ দক্ষিণপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে হযরত আলী (৬০) এবং সমাজ করতকান্দী গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (২৮)।

অভিযানকালে তাদের কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম শুকনা গাঁজা এবং নগদ ২১ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর
blank

সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকীতে জাসদের স্মরণসভা অনুষ্ঠিত

চাটমোহরে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময় : ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬