ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

blank

পাবনার চাটমোহর উপজেলার ১৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুলব্যাগ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

চাটমোহর উপজেলা পরিষদের উদ্যোগে কয়েকদিন ধরে এ কার্যক্রম বাস্তবায়ন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা সদরসহ ১১টি ইউনিয়নের ১৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে এসব স্কুলব্যাগ তুলে দেওয়া হয়েছে।

স্কুলব্যাগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে আছিয়া, নুরুন্নাহার, ফাতেমাসহ অনেক শিক্ষার্থী। তারা জানায়, নতুন ব্যাগ পেয়ে তারা খুব আনন্দিত এবং এটি তাদের পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। তারা শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ওসমান গনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনায় ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এই ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে। আমরা আশা করছি, এ ধরনের উদ্যোগ তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।”

জনপ্রিয় খবর
blank

পুসানের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আঁচল, সাধারণ সম্পাদক আজিজুল

চাটমোহরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

প্রকাশের সময় : ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬