ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

blank

চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে রবিউল ইসলাম নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। 

রোববার (৪ জানুয়ারি) সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। নারায়নপুর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘রবিউল নারায়নপুর ইউনিয়নের সাত রোশিয়া গ্রামের নেজাম উদ্দিনের ছেলে। গত কয়েকদিন আগে গরু আনতে ভারতে যায় রবিউল। এ সময় জহুরপুর সীমান্তে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ।’

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দায়িত্বপ্রাপ্ত ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ‘সীমান্ত এলাকায় একজন বাংলাদেশি মারা গেছেন এমন তথ্য জেনেছি। বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। মৃত্যুর খবর নিশ্চিত করে বিএসএফ এখনো চিঠির উত্তর দেয়নি।’

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশের সময় : ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬