ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনেই জয়ী জামায়াত

blank

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনেই জয়ী হয়েছেন জামায়াত প্রার্থীরা। জেলায় মোট ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৩.৪৪ শতাংশ ভোটার। জেলার ৩টি আসনে দলীয় ও স্বতন্ত্রসহ প্রার্থী ছিলেন ১৬ জন।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ১৫৯টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও রাজশাহী মহানগর আমির মো. কেরামত আলী। তার প্রাপ্ত ভোট ২ লাখ ৬ হাজার ৮৯৩।

তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিয়া পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট। এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৮১। এই আসনে প্রদত্ত ভোটের হার ৭৬.৬৫ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে ১৮৪টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলার নায়েবে আমির মো. মিজানুর রহমান। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৭১ হাজার ২২৭।

তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার। প্রদত্ত ভোটের হার ৭৪.৬৮ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর আসনে) ১৭২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৮৯ হাজার ৬৪০।

তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন সাবেক এমপি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশীদ ১ লাখ ২৭ হাজার ৩৭ ভোট। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৪৭৯ জন। এই আসনে প্রদত্ত ভোটের হার ৬৯.০ শতাংশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদত হোসেন মাসুদ পোস্টাল ভোট ব্যতীত প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

জনপ্রিয় খবর
blank

ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা

চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনেই জয়ী জামায়াত

প্রকাশের সময় : ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬