হাসপাতালে শিশু মরছে হামে
শরীর ভিজছে গরমে ঘামে
তেজপাতা হলাম ট্রাফিক জ্যামে
জীবন অতিষ্ঠ তেলের পামে
কেউবা ক্ষুব্ধ জ্বালানির দামে
কেউবা ব্যবসা লুটছে চামে
ইরান জ্বলছে ডোনাল্ড ট্রামে
দুঃখ জমছে নীল খামে
ব্যথা কমছেনা টাইগার বামে
কিভাবে বাঁচবো ধরা ধামে।
কবিতা
চলতি ভাবনা
-
জুয়েল মাহমুদ - প্রকাশের সময় : ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- 36
জনপ্রিয় খবর





















