ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান

blank

দেশে চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপের পাশাপাশি চিঠিও পাঠানো হয়েছে। জবাবে সংকট মোকাবিলায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) বিকল হয়ে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে দেশে শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। বর্তমানে দৈনিক প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ করা যাচ্ছে মাত্র ২ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট।

প্রতিমন্ত্রী জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার উপদেষ্টা মাহদী আমিনের মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি পাঠান। পাশাপাশি মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা হয়।

ফোনালাপে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। জবাবে আনোয়ার ইব্রাহিম দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে বলে আশ্বস্ত করেন।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, সংকট কাটিয়ে উঠতে জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা ও আরপিজিসিএল সার্বক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এফএসআরইউর ত্রুটি দ্রুত সমাধানে কাজ করছেন।

তিনি জানান, এক্সেলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট আজিজ কাসিমের সঙ্গেও তার কথা হয়েছে এবং বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির বিষয়েও সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যাতে দেশের চলমান জ্বালানি সংকট দ্রুত কাটিয়ে ওঠা যায়।

জনপ্রিয় খবর
blank

সিংড়ায় শিক্ষক দম্পতির মেয়ে অদ্রির অভাবনীয় সাফল্য: ১১৮৬ নম্বর পেয়ে কেন্দ্রে সেরা

গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান

প্রকাশের সময় : ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬