ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইনঘাটের সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
  • 34
blank

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোম্পানীগঞ্জ হয়ে গোয়াইনঘাটে পৌঁছান তিনি। এ সময় সালুটিকর-বঙ্গবীর সড়কের আরসিসি ঢালাই কাজ পরিদর্শন, গুরুকচি-বঙ্গবীর সড়কের সংস্কার কাজের উদ্বোধন, গুরুকচি বাজার উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং সোনারহাট-পিরিজপুর সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, গোয়াইনঘাটের সব সড়ক পর্যায়ক্রমে আরসিসি ঢালাইয়ের আওতায় আনা হবে। দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন সড়কের নির্মাণ ও সংস্কার কাজ শেষ করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে।

তিনি আগামী এক মাসের মধ্যে সড়ক উন্নয়ন কাজের অগ্রগতির বিষয়ে ফিডব্যাক দিতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেন।

এ সময় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাটের সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক

প্রকাশের সময় : ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬