সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইল জেলার গোপালপুরে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
ঐতিহ্য, গৌরব, সংগ্রাম ও সাফল্যের সংগঠন এই যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক সাংসদ ও উপমন্ত্রী মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গোপালপুর পৌরসভা চত্বরে উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বদিউজ্জামান রানা ও পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সহ-সভাপতি আবু ঈশা মুনিম, মোঃ জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ চান মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক মোঃ হাতেম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাকির হোসেন প্রিন্স, উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ রোমান আহমেদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হিরা মিয়াসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবলু, উপজেলা জাসাস সভাপতি মোঃ শাহানুর আহমেদ সোহাগ, হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার ভিপি, মোঃ শাহজাহান আলী ভিপি প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট আব্দুস সালাম পিন্টু আওয়ামী শাসনামলে বিভিন্ন মামলা ও হামলার শিকার হওয়া উপজেলার সকল পর্যায়ের নির্যাতিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল 



















