ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত

blank

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

ডা. মো: আতিকুল ইসলাম ফাউন্ডেশন ও বনলতাভিউ লিমিটেডের যৌথ আয়োজনে উপজেলার ৩৮টি বিদ্যালয়ের মোট ৭৫০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় গোপালপুর উপজেলার সুতি ভি. এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো: আতিকুল ইসলাম, ডেনমার্ক টেকনিক্যাল ইউনিভার্সিটির হেড অব দ্য স্টাডিজ ও ফাউন্ডেশনের গ্লোবাল বোর্ডের পরিচালক অধ্যাপক ডা. মো: আমিনুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি মো: জয়নাল আবেদীন এবং ফাউন্ডেশনের পরিচালক আয়েজ উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও অন্যান্য অতিথিবৃন্দ।

আয়োজকরা জানান, ‘মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫