ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • 196
blank

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার সঙ্গে তার পেছনের রিকশায় ছিলেন মো. রাফি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি পুরো ঘটনার বিবরণ জানিয়েছেন।

মো. রাফি প্রথম বলেন, ‘জুমার নামাজ শেষে রিকশায় আমরা হাইকোর্টের দিকে আসছিলাম। বিজয়নগরে আসতেই একটা মোটরসাইকেলে করে দুজন এসে হাদি ভাইয়ের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। আমি ভাইয়ের পেছনের রিকশায় ছিলাম।’

সর্বশেষ তথ্যানুযায়ী, গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে হাদির সর্বশেষ তথ্য জানান ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘‘হাদির অবস্থা ক্রিটিক্যাল (আশঙ্কাজনক)। তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। বুলেটটি (গুলিটি) তার মাথার ভেতরে রয়েছে।”

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

প্রকাশের সময় : ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫