ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গুরুদাসপুরে সরকারি জায়গা দখলে নিয়ে পাকা ক্লাবঘর নির্মাণের অভিযোগ

blank

নাটোরের গুরুদাসপুরের সরকারি জায়গা দখল করে পাকা ক্লাবঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার মশিন্দার শিকারপাড়ার নুহুর মোড়ে স্থানীয় বেশ ক’জন ব্যক্তি দলীয় প্রভাব খাটিয়ে অবৈধ ঘর নির্মাণ করছেন। সত্যতা পাওয়ায় উপজেলা প্রশাসন কাজ বন্ধ করে দিয়েছে।

শুক্রবার(২০ ফেব্রুয়ারী) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার নুহুর মোড়ে সরকারী জায়গা দখল করে ‘জিয়া পরিষদ’ নামে একটি ক্লাব ঘর নির্মাণ করছেন আব্দুস সাত্তার,আব্দুল বারী ও মাসুদ রানা আক্কেলের নেতৃত্বে স্থানীয়রা। এর আগে গত বছরের ১৩ আগষ্ট ওই ক্লাব নির্মাণ শুরু হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন শেষে কাজ বন্ধ করে নোটিশ জারি করেন। সে আদেশ অমান্য করে তারা পুনঃকাজ শুরু করলে উপজেলা প্রশাসন আবার সে কাজ বন্ধ করে দেয়।

স্থানীয় নুর সরদার (৭০) জানান, ক্লাবঘর নির্মাণের স্থানটি একসময় সর্বসাধারণের চলাচলের  কাঁচা  রাস্তা ছিলো। নিচু ও বর্ষা মৌসুমে জলাবদ্ধ থাকায় তাঁর ব্যক্তিগত জমি দিয়ে জনগন চলাচল করতো। পরবর্তীতে তাঁর জায়গার ওপর পাকা রাস্তা নির্মাণ হলে পুর্বের রাস্তা পরিত্যাক্ত রয়ে যায়। তিনি ক্রয়কৃত জমির পরিবর্তে সরকারী ওই সম্পত্তি বুঝে দিতে এবং ক্লাবঘর নির্মাণ  বন্ধের  আবেদন করেছেন।

ক্লাব নির্মাণ কাজে জড়িত মাসুদ রানা আক্কেল জানান,অভিযুক্ত ওই স্থানে ১৯৯৮ সাল থেকে একটি ক্লাব ঘর ছিলো। গত বছর জরাজীর্ণ ওই ক্লাব ‘জিয়া পরিষদ’ নাম দিয়ে নতুনভাবে পাকা ঘর নির্মাণের উদ্যোগ দিলে নুর সরদারের আবেদনে উপজেলা প্রশাসন কাজ বন্ধ ও অপসারণের নিদের্শ দেন। ওই কাজই আবার তারা শুরু করেছেন। তবে জায়গাটি সরকারী।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন,জায়গাটি সরকারি বিধায় গতবছর কাজ বন্ধ ও অপসারণের নিদের্শ দেয়া হয়। কিন্তু নির্দেশ অমান্য করে পুনরায় কাজ শুরু করলে সেটিও বন্ধ করে দেয়া হয়েছে।

জনপ্রিয় খবর
blank

নলডাঙ্গাকে ‘মডেল পৌরসভা’ গড়ার প্রত্যয় মেয়র প্রার্থী এ্যাড. জাহিদের

গুরুদাসপুরে সরকারি জায়গা দখলে নিয়ে পাকা ক্লাবঘর নির্মাণের অভিযোগ

প্রকাশের সময় : ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬