নাটোরের গুরুদাসপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গুরুদাসপুর পৌর যুবদলের উদ্যোগে পৌর যুবদলের অস্থায়ী কার্যালয় সংলগ্ন মাঠে এই গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
গায়েবানা জানাজার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় গুরুদাসপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন হাসান, বেগম খালেদা জিয়ার স্মৃতিস্বরণ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্ব ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আয়নাল হক, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 




















