ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুদাসপুরে পান্তা-ইলিশ ও গ্রামীণ ক্রীড়া উৎসবে বাংলা নববর্ষ বরণ

blank

নাটোরের গুরুদাসপুর উপজেলায় উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

দিনের শুরুতে জাতীয় সংগীত ও নববর্ষের গান পরিবেশনের পর একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আঃ আজিজ। এসময় বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম, এডিসি জুয়েল রানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা আয়োজনে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আঃ আজিজ বলেন, “বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। সব ভেদাভেদ ভুলে নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া।”

উৎসবের বিশেষ আকর্ষণ ছিল বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও হরেক রকমের ভর্তার আয়োজন। মধ্যাহ্নভোজের পর উপজেলা চত্বরে শুরু হয় হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা। হাঁড়িভাঙা, বালিশ খেলা, রশি টানাটানি ও পুকুরে হাঁস ধরার মতো ইভেন্টগুলো দর্শকদের দারুণভাবে বিমোহিত করে।

বিকেলে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান ও কবিতার ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উপজেলা প্রশাসনের এমন সুশৃঙ্খল ও নান্দনিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।

জনপ্রিয় খবর
blank

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে রেজিস্ট্রারসহ একাধিক প্রশাসনিক দপ্তরে তালা, স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয় 

গুরুদাসপুরে পান্তা-ইলিশ ও গ্রামীণ ক্রীড়া উৎসবে বাংলা নববর্ষ বরণ

প্রকাশের সময় : ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬