নাটোরের গুরুদাসপুরে নতুন পৌরসভা ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বেলা ৩টায় গুরুদাসপুর পৌরসভার নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আলমাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান আলী, মো. আবু রায়হান, গুরুদাসপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জোনাব আলী, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. রাসেল হোসাইনসহ স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ উপস্থিত সকলের সঙ্গে পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন। তিনি নতুন ভবনের মাধ্যমে সেবার মান আরও উন্নত করার আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
পরবর্তীতে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত পৌরবাসী নতুন ভবনকে কেন্দ্র করে পৌরসভার আরও উন্নয়ন ও জনসেবার সম্প্রসারণ কামনা করেন।

নাটোর প্রতিনিধি 



















