ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুদাসপুরে কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

blank

নাটোরের গুরুদাসপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় দুইটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঝাউপাড়া ও নওপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প কর্মকর্তা আমিনুর রশিদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জানা যায়, এলজিইডির আওতায় দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭৭ লাখ টাকা এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ১৭৬০ মিটার রাস্তার জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৪১ লাখ টাকা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, “গ্রামের কাঁচা রাস্তা পাকাকরণ বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। এসব রাস্তা নির্মাণ হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে, সময় ও খরচ কমবে। কৃষকরা সহজেই তাদের উৎপাদিত পণ্য বাজারে নিতে পারবেন, যা স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, “সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যাপক কাজ করছে। এই রাস্তা দুটি নির্মাণের মাধ্যমে এলাকার জনগণ সরাসরি উপকৃত হবে। আমরা কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করবো, যাতে নির্ধারিত সময়ের মধ্যে উন্নতমানের কাজ সম্পন্ন হয়।”

স্থানীয়রা আশা প্রকাশ করেন, রাস্তা পাকাকরণ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

জনপ্রিয় খবর
blank

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে রেজিস্ট্রারসহ একাধিক প্রশাসনিক দপ্তরে তালা, স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয় 

গুরুদাসপুরে কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

প্রকাশের সময় : ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬