ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গুরুদাসপুরে ওসমান হাদীর হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ

blank

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নাটোরের গুরুদাসপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৫ জানুয়ারী) সকাল ১১ টার দিকে নাগরিক বন্ধন গুরুদাসপুরের বিপ্লবী জনগণের আয়োজনে উপজেলা শাপলা চত্তরে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, জুলাইযোদ্ধা রাফিউল আলম এর নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী ব্যানার ফেস্টুন হাতে প্রতিবাদ সমাবেশে অংশ নেন। এ সময় তারা আমি কে তুমি কে, হাদি হাদি; আমার সোনার বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই; ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না এবং আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব এমন শ্লোগান দেন।

শীত উপেক্ষা করে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ শাখা ছাত্রদল সভাপতি মাহমুদুল হাসান তোহা রহমান, ব্লাড ডোনার এসোসিয়েশন ছাত্রী সাদিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহরিয়ার রহমান প্রমুখ।

বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি কার্যকরের দাবী জানিয়ে বলেন, বাংলার মাটিতে আর যেন কোন মায়ের সন্তান ওসমান হাদীর মত হত্যার শিকার না হয়। আমাদের আর কোন ভাই যেন হত্যার শিকার না হোন।

উল্লেখ্যে, ভারতীয় আধিপত্যবাদবিরোধী জুলাই বিপ্লবী ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর ঢাকার রাস্তায় প্রকাশ্যে গুলি করে দুই সন্ত্রাসী। গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

গুরুদাসপুরে ওসমান হাদীর হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ

প্রকাশের সময় : ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬