ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৩১

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • 37
blank

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন শিশু ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। 

শনিবার (৩১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, রাফা সীমান্ত খুলে দেওয়ার একদিন আগে এই হামলার ঘটনা ঘটলো। মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, খান ইউনিসের উত্তর-পশ্চিমের মাওয়াশি এলাকায় শনিবার শরণার্থীদের তাঁবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৭ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৩ জনই শিশু।

খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিহতদের দেহ নেওয়া হয়েছে। রেমালে এক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, হামলায় আরও ৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

গাজায় ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৩১

প্রকাশের সময় : ০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬