ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

blank

দিনাজপুরের খানসামা উপজেলায় পুলিশের অভিযানে গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের এক মুহুরীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, খানসামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আঃ বাছেদ সরদারের নেতৃত্বে উপজেলার সুবর্ণখুলী গ্রামের আদিবাসী পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গাঁজা সেবন ও বহনের অভিযোগে নীলফামারী কোর্টের মুহুরী এবং কুন্দপুকুর এলাকার বাসিন্দা সুশান্ত রায়কে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার গাঁজা সেবন ও বহনের অপরাধে তাকে ২০০ টাকা জরিমানা এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর
blank

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে রেজিস্ট্রারসহ একাধিক প্রশাসনিক দপ্তরে তালা, স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয় 

গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

প্রকাশের সময় : ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬