ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম

blank

রাষ্ট্রসংস্কারের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে জনগণের মতামত দেওয়ার অধিকার সরকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৭ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রসংস্কারের জন্য অনুষ্ঠিত গণভোটে জনগণের ভোটাধিকার সরকার হরণ করেছে। দুটি ভোট অনুষ্ঠিত হলেও তার একটি সরকার মেনে নেয়নি।

তিনি বলেন, দেশে বর্তমানে কোনো সার্বজনীন কর্মসূচি নেই। অতীতে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছিল, তেমনি বর্তমান সরকারও জুলাই গণ-অভ্যুত্থানকে দলীয়করণের পথে এগোচ্ছে।

বিদেশে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারের কার্যকর কূটনৈতিক উদ্যোগের অভাবেই বিদেশে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তার দাবি, দিল্লির সরকার এ সম্মেলনে সহায়তা করেছে। এ ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করা প্রয়োজন ছিল।

বর্তমান সরকার ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের জন্য আপসকামী অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটি ইতোমধ্যে তাদের বৈধতা হারিয়েছে এবং সরকারের কর্মকাণ্ডে একটি সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং ক্যাম্পাস দখলের চেষ্টা চলছে।

কাঠামোগত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন না হলে বর্তমান সরকারও অতীতের আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী চরিত্র ধারণ করতে পারে বলেও মন্তব্য করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

প্রকাশের সময় : ০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬