ঢাকা রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • 133
blank

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন  সাবেক প্রধানমন্ত্রী  ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন , ‘ওনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না। ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।’

তিনি বলেন, ‘সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর এখানে (এভারকেয়ার হাসপাতাল) ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরবর্তীতে উনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই তাকে কেবিন থেকে সিসিইউ এবং সেখানে থেকে পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয়।’

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এই সদস্য বলেন, ‘দেশি-বিদেশি চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন। তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান তাতে যুক্ত রয়েছেন।’

জনপ্রিয় খবর
blank

বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ

প্রকাশের সময় : ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫