ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে তামিম-মুশফিক-কায়েসের শোক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • 42
blank

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের সাবেক দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। এছাড়াও শোক জানিয়েছেন মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করেন তামিম ইকবাল লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

এদিকে, মুশফিকুর রহিমও শোক জানিয়েছেন। তিনি লেখেন, ‘ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ তার সঙ্গে দোয়ার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

বাংলাদেশের সাবেক ওপেনার ইমরুল কায়েসও শোক জানিয়ে ফেসবুকে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তা-আলা বেগম খালেদা জিয়ার মাগফিরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।’

এদিকে, লিটন দাস লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই শোকের সময়ে তার পরিবার, প্রিয়জন এবং জাতির প্রতি আন্তরিক সমবেদনা।’

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে তামিম-মুশফিক-কায়েসের শোক

প্রকাশের সময় : ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫